ভোলাহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ-২, আসন-৪৪ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ধানের শীষের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী, রহনপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সফল পৌর মেয়র তারিক আহমেদের ভোলাহাটে রোববার দিনব্যাপী (৫ অক্টোবর ২০২৫) বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদের সাথে ছিলেন, রহনপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আহসান আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা বাবু, বিএনপির শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ ফারুক হোসেন, যুবদল নেতা মনিমুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রিপন আলীসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
তারিক আহমেদ ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা-মেডিকেলমোড়, উপজেলা দক্ষিণগেট, বাসষ্ট্যাণ্ড, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, ফুটানীবাজার, হোসেনভিটা, আলালপুর, মুশরীভূজা বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































